বাংলাদেশ আওমীলিগের যুগ্ন সাধারন সম্পাদক , শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির স্বামী বিশিষ্ট আইনজীবী ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর ট্রাস্টি বোর্ড সদস্য ড. তৌফিক নেওয়াজ গুরুতর অসুস্থ হয়ে দীর্ঘ দিন হাসপাতালে চিকিৎসাধীন। কয়েকদিন আইসিইউতে থাকার পরে গত বুধবার (৩১ জুলাই) তাকে কেবিনে নেয়া হয়েছে। এই পুরো সময়টায় রাজধানীর ইউনাইট হাসপাতালে স্বামীর নিবিড় পরিচর্যা করে গেছেন ডা. দীপু মনি। স্বামীর সেবায় নির্ঘুম রাত পার করছেন। একই সঙ্গে মন্ত্রণালয় এবং দলীয় কাজও করে চলেছেন সমান তালে।
দিপু মনির স্বামী ড. তৌফিক নেওয়াজ কার্ডিয়াক অ্যারেস্ট হওয়ার পর ব্রেন স্ট্রোক করে বলে জানা যায়। বিশিষ্ট নিউরো চিকিৎসক ডা. দীন মোহাম্মদসহ বিশেষজ্ঞ চিকিৎসক দের তত্তাবধানে আছেন ।
স্বামীয় অসুস্থতায় স্ত্রী স্বভাবতই সর্বক্ষণ তার পাশে থাকার চেষ্টা করবে। এটাই তো নারীর আসল স্বরূপ। কিন্তু এরকম কোনো নারীর কাঁধেই যদি আবার থাকে দেশ, সরকার বা মন্ত্রণালয় সামলানোর অনেকখানি গুরুদায়িত্ব, তাকে তো চাপটা অনেক বেশিই নিতে হয়। আর সেই দায়িত্বটাই নিরবে-ঠান্ডা মাথায় পালন করে যাচ্ছেন দীপু মনি।
অদ্ভুত ব্যাপার হলো, কেউ সেভাবে জানেনি বা বোঝেওনি যে তার স্বামীর এমন গুরুতর অবস্থা চলছে। এর মাঝেও ছুটি নেয়া বা কাজ থেকে নিজেকে গুটিয়ে নেয়ার কাজটি তিনি করেননি। এটা অবশ্যই আমাদের সবার জন্য শিক্ষণীয়। একটা কঠিন সময়কে পার করেও যে দায়িত্বপালন করা যায় সেটা দীপু মনি করে দেখিয়েছেন। উদাহরণ সৃষ্টি করেছেন সব শ্রেণির মানুষের জন্য।
কথা আছে, যে রাধে সে চুলও বাধে। দীপু মনির এই যে দিনরাত একাকার করে পরিশ্রম, এটাই নারীর চিরাচরিত শক্তি।
বার্তাবাজার/এএস