স্ত্রী-সন্তানসহ ডেঙ্গু আক্রান্ত সিটি মেয়রের সচিব

গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) মেয়র জাহাঙ্গীর আলমের একান্ত সচিব ও জনসংযোগ কর্মকর্তা (প্রেষণে) ড. সেলিম শেখ স্ত্রী ও সন্তানসহ ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন।

সচিব সেলিম শেখ শুক্রবার (২ আগস্ট) বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন। তারা তিনজনই এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

এর আগে নিজেদের ডাক্তারের কাছে পরীক্ষা করতে গেলে জানতে পারেন তারা ডেঙ্গু আক্রন্ত। তিনি জানায়, গত মঙ্গলবার গাজীপুর সিটি করপোরেশনের পক্ষ থেকে ডেঙ্গু প্রতিরোধে গণসচেতনতামূলক এক কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছিল। এ সময় নিজ শরীরে ডেঙ্গু রোগের আলামত দেখে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে গিয়ে চিকিৎসকের পরামর্শ নেই। পরে চিকিৎসকের পরামর্শে ডেঙ্গুর পরীক্ষা করালে পজেটিভ ফল আসে। এ ঘটনার পর আমার স্ত্রী ও এক সন্তানও ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার বিষয়টি ধরা পড়ে। বর্তমানে আমরা তিনজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছি। তবে কখন কোথায় এ রোগে আক্রান্ত হয়েছি তা নিশ্চিত করে বলা সম্ভব নয়।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর