আশাশুনিতে মটর শ্রমিক কল্যাণ একতা সংঘের আলোচনা সভা

সাতক্ষীরার আশাশুনি উপজেলার কুল্যায় মটর শ্রমিক কল্যাণ একতা সংঘের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার কুল্যার কুলতিয়ার মোড়ে এ সভা অনুষ্ঠিত হয়।

মটর শ্রমিক কল্যাণ একতা সংঘের সহ-সভাপতি বদরুজ্জামান বদু’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা বাস, মিনিবাস ও মাইক্রোবাস সমিতির সভাপতি ও জেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ সাইফুল করীম সাবু। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব মোঃ মিজানুর রহমান চৌধুরী, আশাশুনি উপজেলা শ্রমিকলীগ আহবায়ক ঢালী মোঃ সামছুল আলম, জেলা বাস মালিক সমিতির অর্থ সম্পাদক আলমগীর হোসেন, শাহিদুল ইসলাম কালু প্রমুখ। অনুষ্ঠানে একতা সংঘের সভাপতি সামছুর রহমান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আঙ্গুর হোসেন, শ্রমিক নেতা জাহিদুল ইসলাম, শাহীন, আফসার আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর