সাতক্ষীরার আশাশুনি থানা পুলিশ গ্রেফতারি পরোয়ানার ৩ আসামিকে আটক করেছে। শুক্রবার সকালে ও বৃহস্পতিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করে পুলিশ।
আটককৃতরা হলেন, উপজেলার কলিমাখালী গ্রামের মৃত শাহবাজ ফকিরের ছেলে আরিফ বিল্লা, খলিসানী গ্রামের মোঃ তহমিদ গাইনের ছেলে মোঃ মোজাম্মেল গাইন ও মোঃ মজিবর সরদারের ছেলে মোঃ শরিফুল ইসলাম।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ শেখ আব্দুস সালাম জানান, তাঁর নেতৃত্বে থানার এএসআই (নিঃ) মিলন হোসেন সঙ্গীয় ফোর্স এর সহায়তায় সিআর-৬৯/১৯ গ্রেফতারী পরোয়ানার আসামী আরিফ বিল্লাকে বৃহস্পতিবার রাতে, এছাড়া শুক্রবার সকালে এসআই (নিঃ) বিজন কুমার সরকার সঙ্গীয় এএসআই (নিঃ) মোকাদ্দেস হোসেন ও ফোর্স এর সহায়তায় আশাশুনি থানার নিয়মিত মামলা নং- ২(০৮)/১৯ আসামী মোঃ মোজাম্মেল গাইন ও মোঃ শরিফুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ। তিনি আরো জানান, আটককৃতদের শুক্রবার দুপুরে সাতক্ষীরা জেলা আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
বার্তাবাজার/এসআর