বরিশাল শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বিভাগীয় ট্রাক টার্মিনালে উজ্জল (৩০) নামে এক যুবকের গলাকাটা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের ৩০ নম্বর ওয়ার্ডের কাশিপুরস্থ টার্মিনালের অভ্যন্তর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, স্থানীয়রা মৃতদেহটি বালুচাপা অবস্থায় দেখতে পেয়ে খবর দেন। বিমানবন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব উল আলম জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পুলিশের ধারণা যুবককে গলাকেটে হত্যার পরে মৃতদেহটি বালুচাপা দিয়ে রাখা হয়। এ হত্যাকাণ্ডে ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানায় পুলিশ।
বার্তা বাজার/কেএ