ঢাকার উপকন্ঠে ধামরাইয়ে অবৈধভাবে নদী থেকে মাটি ও বালি উত্তোলনের দায়ে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে একটি ড্রেজার মেশিন পুড়িয়ে দিয়েছে। উপজেলার কুশুরা ইউনিয়নে বংশী নদী থেকে অবৈধভাবে মাটি ও বালি তোলার সময়ে এই অভিযান পরিচালিত হয়।
এব্যাপারে আজকের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নেতৃত্ব দেয়া ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও র্নিবাহী ম্যাজিস্ট্রেট কমিশনার (ভূমি) অন্তরা হালদার জানান, কুশুরা এলাকায় নদী থেকে অবৈধভাবে মাটি ও বালি তুলছে এমন খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। এসময় বালি উত্তোলনের কাজে ব্যবহৃত ড্রেজারটি পুড়িয়ে দেয়া হয়।
তিনি আরও বলেন, এভাবে অবৈধভাবে নদী থেকে বালি ও মাটি উত্তোলনের ফলে কৃষি জমি নদীতে বিলীন হওয়া সহ নদীর পাড় ভেঙ্গে যায়। এই অভিযান অব্যহত থাকবে বলেও জানান এই নির্বাহী ম্যাজিস্ট্রেট।
বার্তাবাজার/এসআর