ফেনীতে ডেঙ্গু রোগীদের চিকিৎসা ব্যয়ের দায়িত্ব নিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী।
শুক্রবার (২ আগস্ট) বিকালে শহরের বেস্ট ইন হোটেলের কনফারেন্স হলে প্রধানমন্ত্রীর নির্দেশে সারাদেশে ডেঙ্গু নিয়ন্ত্রনে তিন দিনব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচী ও গুজব নিরসনে আয়োজিত সাংবাদিকদের সাথে মত-বিনিময় অনুষ্ঠানে নিজাম উদ্দিন হাজারী এই ঘোষণা দেন।
এজন্য তিনি ফেনী জেনারেল হাসপাতালে ডেঙ্গু রোগীদের সার্বক্ষণিক দেখভালের জন্য জেলা যুবলীগ নেতা আবুল কালাম আজাদকে দায়িত্ব দিয়েছেন। এছাড়া হাসপাতালের রোগীদের জন্য ২শ মশারী প্রদানেরও ঘোষণা দেন।
এসময় উপস্থিত ছিলেন ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বি.কম, বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় পরিষদের সদস্য ও জেলা পরিষদ চেয়ারম্যান আজিজ আহম্মদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এডভোকেট আকরামুজ্জামান, ফেনী পৌর মেয়র হাজী আলাউদ্দিন, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক একে শহীদ খোন্দকার, ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, জেলা যুবলীগ সভাপতি দিদারুল কবির রতন, ফেনী পৌরসভার প্যানেল মেয়র আশ্রাফুল আলম গীটার ও নজরুল ইসলাম স্বপন মিয়াজী, ফেনী শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পারভেজুল ইসলাম হাজারী দাগন ভুঞা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মামুনুর রশিদ দ মিলন,দাগনভুঞা উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীন মুন্সীসহ ফেনীতে কর্মরত সকল সাংবাদিক বৃন্দ।
বার্তাবাজার/আরএইচ