লক্ষ্মীপুরে রেডক্রিসেন্ট ইউনিটের যুব প্রধানের দায়িত্ব হস্তান্তর

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির যুব রেড ক্রিসেন্ট লক্ষ্মীপুর ইউনিটের যুব প্রধানের দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে ইউনিট কার্যালয়ে প্রাক্তন যুব প্রধান আকতার হোসেন সাগর নতুন যুব প্রধান আব্দুল আউয়াল খোকনকে দায়িত্ব বুঝিয়ে দেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউনিট চেয়ারম্যান ও জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান।

সদ্য দায়িত্ব প্রাপ্ত যুব প্রধান আব্দুল আউয়াল খোকনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জেলা ইউনিটের নির্বাহী সদস্য খোদেজা খাতুন, নির্বাহী সদস্য মাসুদুর রহমান খান ভুট্টু, রেড ক্রিসেন্টের ইউনিট লেভেল অফিসার নাসরিন আক্তার
শেষে সদ্য বিদায় যুব প্রধান আকতার হোসেন সাগর কে বিদায় সম্মাননা ও নতুন যুব প্রধান আব্দুল আউয়াল খোকন সম্মাননা দেয়া হয়।

বার্তাবাজার/আরএইচ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর