কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার সুতারপাড়া ইউনিয়নের বালিখলা ঘাটে শুক্রবার (২ আগস্ট) বিকেলে হাওরের পানিতে গোসল করতে নেমে টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার ইয়াসিন মিয়ার ছেলে জাহিদ হাসান জিতু (২৮) নামে ব্যাংক এশিয়া’র এক কর্মকর্তার মৃত্যু হয়েছে।
করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, জাহিদা হাসান জিতুসহ চারজন বালিখলা ঘাটে ঘুরতে আসে। বিকেলে চারজন গোসল করতে হাওরের পানিতে নামলে জাহিদ হাসান জিতু নিখোঁজ হয়। পরে স্থানীয়রা সন্ধ্যায় জিতুর মৃতদেহ উদ্ধার করে।
বার্তাবাজার/এসআর