শোকের মাসে ইবি ছাত্রলীগের নানা কর্মসূচী

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদৎবার্ষিকী, জাতীয় শোক দিবস ও শোকের মাস আগস্ট উপলক্ষে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে বাংলাদেশ ছাত্রলীগ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি এসএম রবিউল ইসলাম পলাশ এবং রাকিবুল ইসলাম রাকিব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা জানিয়ে বলা হয়, এছাড়াও ২১ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার অপচেষ্টায় বর্বরোচিত গ্রেনেড হামলার ১৫ম বার্ষিকী উপলক্ষে ইবি ছাত্রলীগ মাসব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে।

শোকাবহ আগস্টের কর্মসূচির মধ্য রয়েছে ১লা আগস্ট শােকের মাসের প্রথম প্রহরে জাতির পিতার মুর‍্যাল মৃত্যুঞ্জয়ী মুজিবে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি।
৩রা আগস্ট সকাল ১০ টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে শাখা ছাত্রলীগের আয়োজনে শোক সভা।
৫ই আগস্ট সকাল ১০টায় বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের জন্ম বার্ষিকী উপলক্ষ্যে সাদ্দাম হােসেন হল শাখা ছাত্রলীগের আয়ােজনে আলোচনা সভা।

৭ই আগস্টে ৮ আগস্ট বঙ্গমাতা শহীদ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন উপলক্ষ্যে ছাত্রী সমাবেশ।
(বিশ্ববিদ্যালয় খােলার পর অনুষ্ঠিত হবে)
১৫ই আগস্ট সকাল ৮ টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্মরণে মৃত্যুঞ্জয়ী মুজিব মূরালে শ্রদ্ধার্ঘ্য অর্পণ।
সকাল ১০ টায় ১৫ই আগস্টের শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ।বাদ জোহর ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল ও সুবিধামত মন্দিরে, প্যাগােডা, গীর্জা ও উপসনালয়ে বিশেষ প্রার্থনা।অস্বচ্ছল, এতিম ও দুঃস্থ মানুষদের মাঝে খাবার বিতরণ।
২১শে আগস্ট বর্বরােচিত ২১ আগস্ট গ্রেনেড হামলার শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পন ও প্রতিবাদে পদযাত্রা ও সমাবেশ।
২৩শে আগস্ট বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতায় বিশ্বাসী সকল প্রগতিশীল সংগঠনের সাথে ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ শাখা আয়ােজিত মত বিনিময় সভা।২৪শে আগস্ট নারীনেত্রী বেগম আইভী রহমান স্মরণে আলোচনা সভা।
২৮শে ও ২৯শে আগস্ট ইসলামী বিশ্ববিদ্যালয় থিয়েটার এর উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জীবনকর্ম নিয়ে ২ দিনব্যাপী মঞ্চ নাটক প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য শােকের মাস আগস্ট স্মরণে হল, অনুষদ, ইনস্টিটিউট, বিভাগ ভিত্তিক বিভিন্ন কর্মসূচি পালিত হবে। একই সাথে বাংলাদেশ ছাত্রলীগ ঘােষিত সকল কর্মসূচি পালন করা হবে বলে জানা গেছে।

বার্তাবাজার/আরএইচ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর