সিরাজদিখানে ডেঙ্গু প্রতিরোধে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র্যারী ও অভিযান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার উপজেলা স্কুল মোড় থেকে দানিয়াপাড়া গ্রামের ঢালী বাড়ি পর্যন্ত র্যালী ও অভিযান অনুষ্ঠিত হয়।
রশুনীয়া ইউনিয়নের দানিয়াপাড়া গ্রামের বাড়ি বাড়ি গিয়ে মহিলাদের ডেঙ্গু প্রতিরোধে করনীয় নিয়ে আলোচনা ও সচেতন করা হয়। উপজেলার প্রতিটি ইউনিয়নের পর্যায়ক্রমে জনসচেতনা বৃদ্ধি অভিযান চলবে বলে বক্তারা জানান। উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মহিউদ্দিন আহম্মেদের নেতৃত্বে অভিযানে ডেঙ্গু প্রতিরোধে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও লতব্দী ইউপি চেয়ারম্যান এস এম সোহরাব হোসেন, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক ও রশুনীয়া ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন চোকদার, বয়রাগাদী ইউপি চেয়ারম্যান গাজী মোঃ আলাউদ্দিন।
উপজেলা আওয়ামীলীগ দপ্তর সম্পাদক ঢালী মোঃ শহীদুল্লাহ’র পরিচালনায় আরো উপস্থিত ছিলেন মধ্যপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও মুন্সীগঞ্জ জেলা পরিষদ সদস্য হাজী মির্জা হায়দার নেকবর, শেখ রাসেল শিশু-কিশোর সংগঠনের উপজেলা সভাপতি মো. আবু সায়েম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ অর্থ সম্পাদক মোঃ সালাউদ্দিন খান, রশুনীয়া ইউপি সদস্য মোঃ জাহাঙ্গীর হোসেন, মহিলা সদস্য জিয়াসমিন বেগম প্রমুখ।
বার্তাবাজার/আরএইচ