বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকীর প্রস্তুতি সভা ও ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি

সাতক্ষীরার কলারোয়া উপজেলা আওয়ামীলীগের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উৎযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা ও ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকালে গার্লস স্কুল হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা আ’লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মাস্টার খায়বার হোসেন, যুগ্ম সম্পাদক পৌর মেয়র (ভারপ্রাপ্ত) মাস্টার মনিরুজ্জামান বুলবুল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উপজেলা যুবলীগ সভাপতি কাজী আসাদুজ্জামান শাহাজাদা, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন ময়না, উপজেলা আ’লীগ সম্পাদক মন্ডলীর নেতা ইউপি চেয়ারম্যান প্রধান শিক্ষক নূরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল, ইউপি চেয়ারম্যান আসলামুল আলম আসলাম, ইউপি চেয়ারম্যান রবিউল হাসান, দপ্তর সম্পাদক সাংবাদিক আব্দুর রহমান, চন্দনপুর ইউনিয়ন আ’লীগ সভাপতি অধ্যক্ষ গাজী রবিউল ইসলাম, সাধারন সম্পাদক মফিজুল ইসলাম, সোনাবাড়িয়া আ’লীগ সভাপতি ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি, দেয়াড়া আ’লীগ সভাপতি ইউপি চেয়ারম্যান মাহাবুবর রহমান মফে, যুগিখালি আ’লীগ সভাপতি আবুল বাশার, কেরালকাতা আ’লীগ সভাপতি মাস্টার হাফিজুর রহমান, আ’লীগ নেতা রামপ্রসাদ দত্ত, হেলাতলা আ’লীগ সভাপতি শফিকুল ইসলাম, সাধারন সম্পাদক প্রভাষক আরিজুল ইসলাম, পৌর কাউন্সিলর আ’লীগ নেতা জাহাঙ্গীর হোসেন, মি: দুলু, আ’লীগ নেতা আনছার আলী, পৌর আ’লীগ সাধারন সম্পাদক সহিদুল ইসলাম, যুবলীগ সাধারন সম্পাদক আসাদুজ্জামান তুহিন, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আশিকুর রহমান মুন্না, স্বেচ্ছাসেবকলীগ নেতা সাঈদুর রহমান সাঈদ, মহিলা আ’লীগ নেত্রী রহিমা বেগম কাজলসহ পৌর আ’লীগ, ইউনিয়ন ও ওয়ার্ড আ’লীগের নেতৃবৃন্দ। সভাটি পরিচালনা করেন উপজেলা আ’লীগ প্রচার সম্পাদক প্রভাষক মন্ময় মনির।

সভা শেষে ’ডেঙ্গু নিয়ে আতঙ্ক নয়’ আসুন আমরা সবাই সচেতন হই এবং সবাই মিলে প্রতিকার করি এই শ্লোগানকে সামনে রেখে জনসচেতনতামূলক বিশাল র‌্যালিটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

উল্লেখ্য, আগামী ১৫ আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী পালনের লক্ষ্যে পৌর আ’লীগ,সকল ইউনিয়ন,ওয়ার্ড ও ত’ণমূলস্তরের আ’লীগসহ

সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের কলারোয়া ফুটবল মাঠে উপস্থিত হয়ে দলীয় কর্মসূচি’র অংশ হিসাবে আলোচনা সভা, দোয়া অনুষ্ঠান,র‌্যালি ও কাঙ্গালি ভোজে অংশগ্রহনের জন্য আহবান জানানো হয়।

বার্তাবাজার/আরএইচ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর