রায়গঞ্জ প্রেসক্লাবের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

সিরাজগঞ্জের রায়গঞ্জ প্রেসক্লাব কমপ্লেক্স ভবনের ছাদ ঢালাই কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২ আগস্ট) সকাল ১১ টার দিকে এ কাজের শুভ উদ্ধোধন করেন,সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ আব্দুল আজিজ।

এসময় জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান খান,উপজেলা আ’লীগের সভাপতি আব্দুল হাদি আলমাজি জিন্নাহ্,সাধারন সম্পাদক শরিফুল আলম খন্দকার,প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান লাবু,সহ-সভাপতি এইচ এম মোনায়েম খাঁন,সাধারন সম্পাদক রফিকুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্ধ উপস্থিত ছিলেন। পরে প্রেসক্লাবের সফলতা কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

বার্তাবাজার/আরএইচ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর