রাতে মাকে নিয়ে হজে যাচ্ছেন সাকিব

বিশ্বকাপে চোখ ধাঁধানো পারফর্মেন্সের পর বিশ্রাম আর হজে গমনের উদ্দেশ্যে ছুটি নিয়েছিলেন সাকিব আল হাসান। যে কারণে শ্রীলঙ্কা সফরে দেখা যায়নি তাকে। কয়েকদিন হলো দেশে ফিরেছেন।

এর মাঝে গতকাল ডেঙ্গু জ্বরের বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করার কাজও করেছেন। এবার সময় হলো হজে যাওয়ার। আজ শুক্রবার রাতেই পবিত্র হজব্রত পালনের উদ্দেশ্যে দেশ ত্যাগ করবেন সাকিব আল হাসান এবং তার মা।

জানা গেছে, আজ রাত ১১টার ফ্লাইটে মা শিরিন আকতারকে সঙ্গে নিয়ে হজের উদ্দেশ্যে রওনা হবে সাকিব। এসময় তাকে বিদায় জানাতে পরিবারের লোকজনের উপস্থিত থাকার কথা রয়েছে।

এবার সাকিব তার নিজের মতোই হজে যাবেন। মাকে নিয়ে হজে যাবেন বলেই স্ত্রী উম্মে আহমেদ শিশির ও কন্যা আলাইনা হাসান অব্রিকে যুক্তরাষ্ট্রে রেখে একা দেশে ফিরেছেন। সাকিব গত বছর হজে গিয়েছিলেন সৌদি রাজ পরিবারের বিশেষ অতিথি হয়ে।

সেখানে তিনি ‘ভিআইপি’ মর্যাদা পেয়েছিলেন। সে কারণেই অন্য দশজনের মতো অত দীর্ঘ সময়ের প্যাকেজ নয়, হাতেগোনা ৭-৮ দিনের জন্য রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের ভিআইপির মতোই হজ পালন করেছিলেন সাকিব। কিন্তু এবার আর দশজন সাধারণ মানুষের মতোই হচ্ছে তাবে হজ পালন।

বার্তা বাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর