নিজের মেয়েকে নির্দয়ভাবে পেটাচ্ছিলেন বাবা!

মেয়েকে পিটিয়ে মারা অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। মাটিতে ফেলে মেয়েকে নির্দয়ভাবে পেটাচ্ছিলেন অভিযুক্ত ওই বাবা। আর সেই মারের হাত থেকে বাঁচতে আর্তনাদ করেছিল মেয়েটি। ঘটনাটি ঘটেছে ভারতের আসামের চামাগুড়ি এলাকায়।

ভারতীয় গণমাধ্যম কলকাতা টুয়েন্টিফোরের এক প্রতিবেদনেও ঘটনাটি প্রকাশ পেয়েছে। এছাড়াও লকাতা টুয়েন্টিফোরের এক প্রতিবেদনে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে মেয়েটিকে পেটানোর এই ভিডিওটি।

প্রতিবেদনে বলা হয়েছে মেয়েটির বাবার নাম জামাল উদ্দিন। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি তার মেয়েকে পিটিয়ে মেরে ফেলার চেষ্টা করেছিলেন। প্রতিবেশীদের কেউ একজন সেই মুহূর্ত মোবাইলে ভিডিও করেন।

পরে সেটি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। খবর পেয়ে পুলিশ মেয়েটিকে উদ্ধার করে নওগাঁও হাসপাতালে ভর্তি করেছে। একই সঙ্গে জামাল উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে।

প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়েছে পানি-কাদায় ঘরের উঠোনে মেয়েকে ফেলে লাথি মারছেন বাবা। একই সঙ্গে চলে এলোপাথাড়ি চড় থাপ্পড়। মেয়েটিকে নির্মমভাবে পেটানো শুরুর পর তাকে বাঁচাতে কেউই এগিয়ে আসেননি।

মেয়েটির আর্তচিৎকারে অনেক্ষণ পরে প্রতিবেশীদের কেউ কেউ এগিয়ে এসে তাকে উদ্ধারের চেষ্টা চালান। সরিয়ে নিয়ে যাওয়া হয় বাবাকে। কিন্তু একটু পর তিনি ফের ছুটে এসে মেয়েকে পেটাতে থাকেন।

বার্তা বাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর