শেকৃবিতে গ্রাফিক ডিজাইন বিষয়ক কর্মশালা

গত ২৯ শে জুলাই সোমবার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বিশ্ববিদ্যালয়ের সেমিনার রুমে গ্রাফিক ডিজাইন বিষয়ক বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।

তিন দিন ব্যাপী গ্রাফিক ডিজাইন বিষয়ক কর্মশালার শেসনটি পরিচালনা করেন ক্রিয়েটিভ আইটির গ্রাফিক ডিজাইনের সিনিয়র ফ্যাকাল্টি জনাব শহিদুর রহমান। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহন করে। অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতা করে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় কম্পিউটার ক্লাব।

উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন কৃষিতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক আনিসুর রহমান ও কৃষি পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক হাসান মাহমুদ সামী। এছাড়াও শিক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে কর্মশালায় উপস্থিত ছিলেন ক্রিয়েটিভ আইটি বিজনেস ডেভেলপমেন্ট টিমের প্রধান জনাব নাজিব রাফে ও বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ জনাব নূর। কর্মশালার সভাপতিত্ব করেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় কম্পিউটার ক্লাবের সভাপতি ফিদা আল হাসান।

এ বিষয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় কম্পিউটার ক্লাবের সাধারণ সম্পাদক সাকিব ফারহাজ বলেন, কর্মশালায় আমরা অনেক শিক্ষার্থীদের সাড়া পেয়েছি। এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও বজায় রাখব। আর তিনি কর্মশালা সংশ্লিষ্ট সকলকে সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানান।

বার্তাবাজার/আরএইচ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর