বগুড়ার শেরপুরে বাসদের ত্রাণ বিতরণ

বগুড়ার শেরপুরে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের (মার্কসবাদী) উদ্দ্যেগে গত বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে খানপুর ইউনিয়নের বড়ইতলী বাজারে বন্যা কবলিত ৯০ টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের শেরপুর উপজেলা শাখার আহবায়ক কমরেড রঞ্জন কুমার দে, জেলা কমিটির সদস্য কমরেড আমিনুল ইসলাম, কমরেড আব্দুল জলিল, ফরিদুল ইসলাম, ছাত্র নেতা আনন্দ কুমার, অনিমেষ রায়, হাবিব, আজিজ, পারভেজ, দেবাশীষ প্রমুখ।

ত্রাণ সামগ্রী বিতরনের আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, দেশের অধিকাংশ অ ল বিশেষ করে উত্তারা লের মানুষ বন্যা কবলিত হলেও সরকারি উদ্দ্যেগে কোন ত্রাণ তৎপরতা দেখা যাচ্ছে না। আর সে কারণে মানুষের দুর্ভোগ বাড়ছে। আর বন্যা পরবর্তিতে দুর্গত এলাকায় পুনর্বাসন, চিকিৎসা সেবা ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে বিনা মূলে কৃষি উপকরণ বিতরণ করার জন্য সরকারের প্রতি দাবী জানানো হয়।

বার্তাবাজার/আরএইচ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর