বগুড়ায় অষ্টম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

বগুড়ার শেরপুরের ঝাঁজর উত্তর পাড়া গ্রামে অভিমানে কীটনাশক পান করে গত বৃহস্পতিবার রাতে অষ্টম শ্রেণির ছাত্রী ফারজানা খাতুন (১৪) আত্মহত্যা করেছে।

জানা যায়, উপজেলার খামারকান্দি ইউনিয়নের ঝাঁজর উত্তর পাড়া গ্রামের আসাদুজ্জামান ফরিদের মেয়ে অষ্টম শ্রেণির ছাত্রী ফারজানা খাতুুন গত বৃহস্পতিবার রাত ৮ টার দিকে বাড়িতে কেউ না থাকার সুযোগে কীটনাশক পান করে অসুস্থ্য হয়ে পড়ে। এক পর্যায় বাড়ির লোকজন টের পেয়ে শেরপুর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সে মারা যায়। বৃহস্পতিবার রাতে শেরপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। শুক্রবার সকালে নিহতের লাশ তার পরিবারের হাতে হস্তান্তর করেন।

এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। তবে তার আত্মহত্যার সঠিক কোন কারন জানা যায়নি।
এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবীর বলেন- বাবা-মা ঢাকা থাকায় অভিমান করে আত্মহত্যা করেছে।

বাতাবাজার/আরএইচ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর