ডেঙ্গু মোকবেলায় বাকৃবির শাহজালাল হলে পরিচ্ছন্ন অভিযান

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শাহজালাল হলে ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার বংশবিস্তার রোধে পরিচ্ছন্ন অভিযান পরিচালিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে পাাঁচটার দিকে হলের প্রভোস্ট আনুষ্ঠানিকভাবে ওই কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন। এর পূর্বে বুধবার সন্ধ্যায় ডেঙ্গু বিষয়ে সচেতনা বৃদ্ধির লক্ষ্যে হলের শিক্ষার্থীদের নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

ড্রেনে চুন প্রয়োগ, স্প্রে ছিটিঁয়ে, আগাছা ও ময়লা পরিস্কারের মাধ্যমে পরিচ্ছন্ন কর্মসূচির উদ্বোধন করেন শাহজালাল হলের প্রভোস্ট প্রফেসর ড. মোহা. রেজাউল করিম। এসময় হলের হাউস টিউটর প্রভাষক মো. আব্দুর রাজ্জাক , শাহাজালাল হল ছাত্রলীগের সভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক মো. মিরাজুল ইসলামসহ হলের কর্মকর্তা, কর্মচারি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এসময় শাহজালাল হলের প্রভোস্ট প্রফেসর ড. মোহা. রেজাউল করিম বলেন, দেশব্যাপী ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে ডেঙ্গু। ডেঙ্গুর জন্য দায়ী এডিস মশা। টবে বা গর্তে পানি জমে থাকলে, ঝোপঝাড় এবং ময়লা আবর্জনা জমে থাকলে এডিস মশা বংশবিস্তারের সম্ভাবনা থাকে। হলকে এডিস মশার বংশবিস্তার প্রতিরোধে সবাইকে একযোগে কাজ করতে হবে। সবাইকে সর্তক ও সচেতন থাকতে হবে।

বার্তাবাজার/আরএইচ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর