কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রত্নতত্ত্ব বিভাগের আন্তঃব্যাচ ফুটবল টুর্নামেন্ট ‘আর্কিওলজি প্রিমিয়ার লীগ-২০১৯’ এর ফাইনালে ১ম ব্যাচকে ৪-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ৪র্থ ব্যাচ। বৃহস্পতিবার (১ আগস্ট) বিকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
খেলার প্রথমার্ধে দুই দলের দুটি গোল হয়। দ্বিতীয়ার্ধে ৪র্থ ব্যাচের সাকিব, আনিস এবং জোবায়ের এর গোলে এগিয়ে যায় চতুর্থ ব্যাচ। ফাইনাল খেলায় ‘ম্যান অব দ্য ম্যাচ’ নিবার্চিত হয়েছেন চতুর্থ ব্যাচের সাকিব। ‘ম্যান অব দ্য টুর্নামেন্ট’ হন ৪র্থ ব্যাচের জুবায়ের এবং সেরা গোলকিপার হন একই ব্যাচের মুশফিক।
খেলা শেষে চ্যাম্পিয়ন দলের মাঝে পুরষ্কার বিতরণ করেন বিভাগীয় প্রধান মোঃ সাদেকুজ্জামান। এসময় বিভাগের ছাত্র উপদেষ্টা মুর্শেদ রায়হান, প্রভাষক মাহমুদুল হাছান খান, মশিউর রহমান এবং সাথী রানী কুন্ডু উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২২ জুলাই বিভাগের ছয়টি ব্যাচের অংশগ্রহণে টুর্নামেন্ট শুরু হয়।
বার্তাবাজার/আরএইচ