লক্ষ্মীপুরে ডেঙ্গু আতংকে বেসরকারী ডায়াগনিষ্টক সেন্টার গুলোতে ডেঙ্গু পরীক্ষার জন্য ভীড় জমাচ্ছে শত শত রোগী। সদর হাসপাতালে এসব পরীক্ষা না থাকায় ভোগান্তিতে সাধারণ মানুষ।
শহরের সেইফ ডায়াগনিষ্টক সেন্টার নামে একটি প্রতিষ্ঠানে গিয়ে দেখা যায় সকাল থেকে নারী-পুরুষ ও শিশুদের যথেষ্ট রোগীর উপস্থিতি। টিকেট কেটে পরীক্ষার অপক্ষোয় রয়েছে এসব রোগী।
প্রাথমিক ভাবে ডেঙ্গু সনাক্ত করতে অনন্ত তিনটি পরীক্ষা করতে হয় এক একজন রোগীকে। এন এস ওয়ান এন্টিজেন্ট, আই জি জি এন্ড আই জিএম এবং সিবিসি।
গত ২৮ জুলাই সরকারী বেধে দেয়া তিনটা পরীক্ষার ফি ধরা হয়েছে ১৪০০ টাকা যদিও এই পরীক্ষার গুলোর মূল্য আরো বেশি। তবে মানুষের কষ্ট লাগবে সেবামূল্যে ৫০% কমিয়ে পরীক্ষার রিপোর্ট দিচ্ছে স্থানীয় সেইফ ডায়াগনষ্টিক এন্ড হেয়ারিং সেন্টার নামের একটি বেসরকারী প্রতিষ্ঠান। জাতীয় শোক দিবস উপলক্সে ডেঙ্গুর প্রাদুর্ভাব মোকাবেলায় এই উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান প্রতিষ্ঠানটি ব্যবস্থাপনা পরিচালক রাজু হাসান।
তবে ডেঙ্গু পরীক্ষার মূল ডিভাইস এন এস ওয়ান এন্টিজেন্ট খুবই সংকট। বেশ দাম হওয়ায় হিমশিম কেতে হচ্ছে সেন্টার গুলোর। পুরোনো স্টক দিয়ে এখনো চলছে বলে জানান তিনি।
স্বল্প মূল্যে পরীক্ষা করতে পেরে রোগীরাও বেশ খুশি। পরীক্ষা করতে আসা রোগী রুহুল আমিন বলেন, গত ৭ দিন যাবত জ্বরে ভুগছেন তিনি। সদর হাসপাতালে গিয়ে চিকিৎসা করেন। একপর্যায়ে তাকেডেঙ্গু পরীক্ষার জন্য পরার্মশ দেন চিকিৎসক। তবে হাসাপাতালে পরীক্ষা না থাকায় সেইফ ডায়াগনষ্টিক সেন্টারে সরকারী ঘোষিত মূল্যের ছেড়ে অর্ধেক মূল্যে পরীক্ষা করতে পেরে সন্তুষ প্রকাশ করেন।
বার্তাবাজার/আরএইচ