ফের ভারতীয় শিবিরে এক সঙ্গে দুই ভাই!

বিশ্বকাপের পর ভারতের প্রথম ম্যাচ। খেলতে নামতে হবে টি-টোয়েন্টি-র বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচ হবে শনিবার (৩ আগস্ট) আমেরিকার ফ্লোরিডায়।

ভারতীয় শিবিরে দেখা যাবে দুই ভাইকে। তারা হলেন দীপক চাহার ও রাহুল চাহার।দলে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন রাহুল চাহার। ‘কুল-চা’ জুটির না থাকার সুযোগ কাজে লাগাতে পারে কিনা নতুন লেগ স্পিনার সেটাই এখন দেখার। অন্এযদিকে ্আগে একটি মাত্র টি-টোয়েন্টি খেলেছিলেন দীপক চাহার।এর আগেও ভারতীয় শিবরে দুই ভাইকে এক সঙ্গে দেখা গেছে।

দুই ভাই

টেস্ট বা একদিনের ম্যাচে ভারতীয়রা এগিয়ে থাকলেও টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজ যথেষ্ট শক্তিধর।এখন পর্যন্ত তিনবার ক্যারিবীয়ান সফরে ভারত টি-টোয়েন্টি সিরিজ খেললেও জিতেছে মাত্র একবার।

তাই এবার সিরিজ জিতলে সমতায় ফিরবে বিরাট কোহলির ভারত।তার আগে দেখে নেয়া যাক টি-টোয়েন্টির ফেরিওয়ালাদের বিপক্ষে কেমন যোদ্ধা নিয়ে নামছে ভারত।

ভারতের সম্ভাব্য একাদশঃ শিখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলি, লোকেশ রাহুল, ঋষভ পান্থ, ক্রনাল পাণ্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রাহুল চাহার, ভুবনেশ্বর কুমার, খলিল আহমেদ ও দীপক চাহার।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর