বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন নীল দল বন্যাদুর্গত ও বানভাসি মানুষকে সহায়তায় ত্রাণ দিবে । আগামী ১০ আগস্ট শনিবার ময়মনসিংহ জেলার গৌরিপুরের বন্যাদুর্গতদের মাঝে ওই ত্রাণ বিতরণ করা হবে। এই উদ্যোগে সহযোগিতার জন্য আগামী ০৭ আগস্টের মধ্যে আগ্রহী সকলকে যোগাযোগের অনুরোধ করেছেন ত্রাণ বিতরণ কমিটির সভাপতি অধ্যাপক ড. আহসান বিন হাবিব।
ত্রাণ বিতরণের জন্য অধ্যাপক ড. আহসান বিন হাবিবকে সভাপতি ও অধ্যাপক ড. ফারুক ইমামকে সদস্য সচিব করে একটি কমিটি করা হয়েছে।
এ বিষয়ে ত্রাণ বিতরণ কমিটির সভাপতি অধ্যাপক ড. আহসান বিন হাবিব বলেন, সম্প্রতি বাংলাদেশের অনেক অ ল বন্যায় প্লাবিত হয়েছে অনেক লোক বানভাসি হয়ে অসহায় হয়ে পড়েছে। তাদের পাশে দাঁড়াতেই আমাদের এ ক্ষুদ্র প্রয়াস। এ উদ্যোগে সকলের সহযোগিতা কামনা করছি।
বার্তাবাজার/আরএইচ