বলিউডে আরও একটি বিচ্ছেদের ঘটনা ঘটেছে। বলিউড তারকা দিয়া মির্জা তার স্বামী সাহিল সংঘ থেকে আলাদা হয়ে গেছেনে।খবরটি সরাসরি দিয়েছেন বলিউডের লাস্যময়ী তারকা নিজেই।প্রথমে দিয়া তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে খবরটি প্রকাশ করেছেন।
পোস্টে তিনি লিখেছেন, ‘১১ বছর ধরে আমরা একসঙ্গে ছিলাম। এখন আমরা নিজেরাই আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’ তিনি আরও লিখেছেন, ‘আমরা একে অপরের বন্ধু হয়ে থাকব। আর যখন প্রয়োজন হবে, আমরা পরস্পরের পাশে এসে দাঁড়াব। আমাদের পথ আলাদা হলেও আমরা একে অপরকে সব কিছু জানাব।’
উল্লেখ্য, ২০১৪ সালের ১৮ অক্টোবর সাহিল সংঘকে বিয়ে করেন দিয়া মির্জা।বিয়ের ৫ বছর আগ থেকে দুজনের মধ্যে চুটিয়ে প্রেম চলেছিল।সেই সুবাধে একে অপরকে দারুণ ছিনতেন। তবুও শেষ অবধি একে অপরকে ধরে রাখতে পারলেন না ।
দিয়া তার পরিবার ঘনিষ্ঠ মানুষদের ধন্যবাদ জানিয়ে লিখেছেন, ‘আমি আমার পরিবার আর বন্ধুদের কাছে কৃতজ্ঞ, কারণ তারা আমাদের ভাবনাকে অনুভব করেছেন। আমাদের সিদ্ধান্তকে সমর্থন করেছেন। আমরা এ ব্যাপারে আর কোনো মন্তব্য বা কথা বলতে চাই না। ধন্যবাদ।’
তবে এ বিষয়ে প্রকাশ্যে অবশ্য দুজনের কেউ এখনও কিছু বলেন নি।
বলিউডের জনপ্রিয় তারকাদের মধ্যে দিয়া মির্জা অন্যতম। দিয়া ও সাহিল ছিলেন একে অপরের ব্যবসার অংশীদার। ‘সঞ্জু’ ‘লাগে রহো মুন্নাভাই’ ও ‘তুম কো না ভুল পায়েঙ্গের’ মতো সুপারহিট ছবিতে দেখা গেছে দিয়াকে।
বার্তাবাজার/এএস