রোহিতের এক টুইট ঘিরে ফের উত্তেজনা ভারতীয় শিবিরে

বিশ্বকাপের পর থেকে যেন এক ধরনের কপ্ন শুরু হয়েছে ভারতীয় ক্রিকেটে।সব যেন কেমন এলোমেলো।বিশেষ করে ভারতের অধিনায়ক বিরটা কোহলি ও সহ অধিনায়ক রোহিত শর্মার দ্বন্দ্ব সামনে আসে। তবে সাংবাদিক বৈঠকে বিরাট কোহালি এবং রোহিত শর্মার মধ্যে দ্বন্দ্বের কথা সরাসরি নস্যাত্ করে দিলেন দলের অধিনায়ক এবং কোচ। কিন্তু তাতে শেষ হয়নি বিতর্ক। বরং নতুন করে বিতর্কে ঘি পড়ে বুধবার রোহিত শর্মার করা একটি টুইটকে কেন্দ্র করে।

সেখানে তিনি লিখেছেন,‘আমি শুধু দলের জন্য মাঠে নামি না। বরং মাঠে নামি দেশের জন্য।’ সাংবাদিক বৈঠকের পর সহ অধিনায়ক রোহিতের এই টুইট যথেষ্টই ইঙ্গিতপূর্ণবলে মনে করছে ওয়াকিবহাল মহল।এর ফলে সাংবাদিক বৈঠকে অধিনায়ক বিরাট এবং কোচ রবি শাস্ত্রীর সমস্ত পরিশ্রমই জলে গেল বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশ।

রোহিত শর্মার সেই টুইট

ভারতীয় দল ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে ইউএস উড়ে যাওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হন কোচ রবি শাস্ত্রী এবং অধিনায়ক বিরাট কোহালি। সেখানে তারা দাবি করেন, অধিনায়ক এবং সহ অধিনায়কের মধ্যে সব কিছুই স্বাভাবিক। কিছুই হয়নি তাদের মধ্যে। মানুষকে ভুল বোঝানো হচ্ছে।

এমনকি এক পা এগিয়ে কোচ রবি শাস্ত্রী এই ধরনের খবর করাকে ‘রাবিশড’ বলেও আখ্যা করেন।

প্রসঙ্গত, বিশ্বকাপের সেমিফাইনাল থেকে ভারতের বিদায়ের সঙ্গে সঙ্গেই দলে রোহিত এবং কোহালির দ্বন্দ্বের খবর প্রকাশ্যে আসতে থাকে। দলকে ইংল্যান্ডে ফেলে রেখে আগেভাগে পরিবার নিয়েরোহিত শর্মার দেশে ফিরে আসা থেকে শুরু করে রোহিত শর্মার কোহালি এবং আনুশকাকে ইনস্টাগ্রামে আনফলো করা এই সবই তাদের মধ্যেকার দ্বন্দ্বের খবরকে আরও জোরালো করে তুলেছে। এরপর আবার রোহিতের এই টুইট যথেষ্টই তাত্পর্যপূর্ণ বলে মনে করছেন অনেকে।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর