দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, ৬টি তাজা প্রাণ ঝড়ল

ঠাকুরগাঁও জেলার সদর উপজেলায় ডিপজল এন্টারপ্রাইজের কোচের সঙ্গে অন্য একটি বাসের মুখোমুখি সংঘর্ষে ছয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত পক্ষে আরো ২০ জন আহত হয়েছে।

শুক্রবার (২ আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের ঠাকুরগাঁও-ঢাকা মহাসড়কের খোঁচাবাড়ি বলাকা উদ্যানের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মফিদার রহমান। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

জনতার ভিড়

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বাস থেকে হতাহতদের উদ্ধার করছে ফায়ার সার্ভিসের কর্মীরা। ঘটনাস্থলে হাজারও মানুষের ভিড় জমায়। ফলে ফায়ার সার্ভিসের কর্মীদের কাজ করতে কিছুটা বেগ পেতে হচ্ছে। এছাড়া মানুষের ভিড়ে ঠাকুরগাঁও-ঢাকা মহাসড়কের যানচলাচল বন্ধ রয়েছে।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর