ডেঙ্গু: একেদিনে হাসপাতালে ভর্তি ১৭১২ জন

‘মহামারির’ আকার রুপ নিয়েছে ডেঙ্গ।এখন আর রাজধানী নয়, ছড়িয়ে পড়েছে দেশের প্রত্যেক জেলায়। স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।

সর্বশেষ নেত্রকোনা ও বরগুনা থেকে ডেঙ্গু আক্রান্ত হওয়ার তথ্য পাওয়া গেছে। এছাড়া সর্বশেষ ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৭১২ জন।

সস্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমারজেন্সি অপারেশনস সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, চলতি বছর এ পর্যন্ত সারাদেশে ১৯ হাজার ৫১৩ জন আক্রান্ত হয়েছে। এর মধ্যে রাজধানীতে ১৬ হাজার ৪৯ আক্রান্ত হয়েছে। এ ছাড়া সারাদেশে আরও তিন হাজার ৪৬৪ জন আক্রান্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর বলছে, এ পর্যন্ত মাত্র ১৬ জনের মৃত্যু হয়েছে। তবে বিভিন্ন হাসপাতাল সূত্র বলছে, নতুন করে আরও দু’জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ নিয়ে ৫৬ জনের মৃত্যু হলো। চলতি মাসেই আক্রান্ত হয়েছে ১৫ হাজার ৬১৪ জন। এটিও গত ১৯ বছরের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যা।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর