আশাশুনির বিভিন্ন ইউনিয়নে ডেঙ্গু বিষয়ক সচেতনতা সভা

সাতক্ষীরার আশাশুনি উপজেলার ৬ ইউনিয়নে একযোগে ডেঙ্গু বিষয়ক সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে ওয়ার্ল্ড ভিশন বাংলদেশ আশাশুনি এপি এ অনুষ্ঠানের আয়োজন করে।

‘ডেঙ্গু প্রতিরোধে এগিয়ে আসুন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন সাতক্ষীরা ও এনজিও সমন্বয় কমিটির প্রচারে উপজেলার কুল্যা, বুধহাটা, কাদাকাটি, বড়দল, দরগাহপুর ও আশাশুনি সদর ইউনিয়নে পৃথক পৃথক অনুষ্ঠানে এলাকার ৩৫০ জন অংশ নেন। এসব অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশনের সাতক্ষীরা এপিসি ম্যানেজার ম্যাথিল্ডা মেন্ডিস, প্রোগ্রাম অফিসার মানিক হালদার, স্বপন ডেভিড সাহা, এলিস মন্ডল, মিলিতা সরকার, মৌসুমি মজুমদার এবং স্ব স্ব এলাকার গ্রাম উন্নয়ন কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। ওয়ার্ল্ড ভিশন মাসব্যাপী এ কর্মসূচি অব্যাহত রাখবে।

বার্তা বাজার/এসআর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর