সাতক্ষীরার আশাশুনি উপজেলা প্রতাপনগরে আওয়ামী যুবলীগের ওয়ার্ড কমিটি অনুমোদিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে প্রতাপনগর ফুলতলা বাজারে ইউনিয়ন আওয়ামী যুবলীগ এর অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুমোদিত কমিটি হস্তান্তর করা হয়।
ইউনিয়ন আওয়ামী যুবলীগ সভাপতি আব্দুল বারিকের সভাপতিত্বে ও যুবলীগ সাধারণ সম্পাদক আসাদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ইউনিয়ন আ’লীগ সাধারণ সম্পাদক মাষ্টার রিয়াছাত আলী মামুন। অনুষ্ঠানে ইউনিয়ন যুবলীগ সভাপতি আব্দুল বারিক ও সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম স্বাক্ষরিত ৩ নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের অনুমোদিত কমিটি হস্তান্তর করা হয়। কমিটিতে সুকুমার দাস সভাপতি, আব্দুর রহিম, জাকিরুল ইসলামকে সহ সভাপতি, সঞ্জয় কুমার বিশ্বাসকে সাধারণ সম্পাদক, ছাদকে যুগ্ম সম্পাদক এবং শাহাজালাল, ও হারুন গাজীকে সাংগঠনিক সম্পাদক করে এক বছরের জন্য এ কমিটির অনুমোদন দেয়া হয়েছে।
বার্তা বাজার/এসআর