সাতক্ষীরা জেলা ব্যাপী পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে মাদক মামলার ১ জন ও ১ জন মাদক ব্যবসায়ীসহ ১৭ জন আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতার অভিযানে উদ্ধার করা হয়েছে ১৩০ পিচ ইয়াবা।
বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত আটটি থানার অভিযান চালিয়ে আসামীদের গ্রেফতার করে পুলিশ। আটককৃতদের দুপুরে সাতক্ষীরা জেলা আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মোঃ. মিজানুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের মধ্যে সাতক্ষীরা সদর থানা থেকে ৫ জন, কলারোয়া থানা থেকে ২ জন, কালিগঞ্জ থানা থেকে ১ জন, শ্যামনগর থানা থেকে ২ জন, আশাশুনি থানা থেকে ৫ জন, দেবহাটা থানা থেকে ১ জন, পাটকেলঘাটা থানা থেকে ১ জনসহ ১৭ জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
তিনি আরো বলেন, আসামীদের বিরুদ্ধে মাদক ও নাশকতাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।
বার্তা বাজার/এসআর