সিগারেট খাওয়া নিয়ে ঝগড়ার সময় ছেলেকে ফেরাতে গিয়ে পিতা নীজে চির দিনের জন্য চলে গেলেন না ফেরার দেশে।
নির্মম এ ঘটনাটি বৃহষ্পতিবার বেলা সাড়ে ৩টার সময় নোয়াখালীর সেনবাগ উপজেলার শেষ প্রান্ত ছাতারপাইয়া ইউনিয়নের পশ্চিম ছাতারপাইয়া গ্রামে বৈইচার পোলের গোড়া নামক স্থানে ঘটে।
স্থানীয়রা জানান, রাস্তার পাশে সিগারেট খাওয়াকে কেন্দ্র করে প্রতিবেশী নাছির উদ্দিন ও তার ছেলের সাথে আবুল কালামের ভাতিজা শান্তর কথাকাটাকাটি হয়। পরে তারা শান্তকে মারধর করার সময় তার চাচা আবুল কালাম এগিয়ে আসলে উভয়ের মধ্যে হাতাহাতি হয়। এ সময় নাছিরের দ্বিতীয় স্ত্রী আলেয়া বেগম আবুল কালামের গায়ে এলোপাতাড়ি ঘুষির আঘাত করে। হঠাৎ আবুল কালাম মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এ বিষয়ে সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সামাদ ফোনে বার্তা বাজার কে জানান, মূলত ধস্তাধস্তির এক পর্যায়ে তিনি হৃদ রোগে আক্রান্ত হয়ে মারা যান। নিহত আবুল কালাম গত দশ বছর যাবত হৃদ রোগে আক্রান্ত বলে দাবি করেন তিনি।
তিনি আরও জানান, নিহতে পরিবার মরদেহ ময়নাতদন্তের জন্য আবেদন করেছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তবে এ ঘটনা নিহতের পরিবার কোনো মামলা করবে না বলে দাবি করেন পুলিশের এ কর্মকর্তা।
বার্তা বাজার/এসআর