সাতক্ষীরার আশাশুনি উপজেলার ৩টি মাধ্যমিক ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ডেঙ্গু ও পরিচ্ছন্নতা বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ কর্মসূচির আয়োজন করে।
আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুন নাহার কচির সভাপতিত্বে ও সেনেটারী ইন্সপেক্টরের সহকারী, স্বাস্থ্য সহকারী (এইচএ) মোক্তারুজ্জামান স্বপনের পরিচালনায় সভায় আলোচনা রাখেন, উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর জি এম গোলাম মোস্তফা, এমটিইডিআই দীলিপ কুমার ঘোষ, সহকারী শিক্ষক আবুল ফজল পলাশ, সহকারী শিক্ষক স ম আলমগীর কবির প্রমুখ।
দয়ারঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দ্বীজেন্দ্র নাথ রায়ের সভাপতিত্বে ও স্যানেটারী ইন্সপেক্টরের সহকারী ও স্বাস্থ্য সহকারী (এইচএ) মোক্তারুজ্জামান স্বপনের পরিচালনায় সভায় আলোচনা রাখেন, এসআই জি এম গোলাম মোস্তফা, সহকারী প্রধান শিক্ষক মরিয়ম খাতুন প্রমুখ।
আশাশুনি মডেল সরঃ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিরঞ্জন কুমার মন্ডলের সভাপতিত্বে ও স্যানেটারী ইন্সপেক্টরের সহকারী ও স্বাস্থ্য সহকারী (এইচএ) মোক্তারুজ্জামান স্বপনের পরিচালনায় সভায় আলোচনা রাখেন, এসআই জি এম গোলাম মোস্তফা, সহকারী শিক্ষক শরিফুল ইসলাম ও মুক্তা খাতুন।
বার্তা বাজার/এসআর