মাস্টারকার্ড এর দ্য সুইচ ডিলাইট ক্যাম্পেইন বিজয়ীদের নাম ঘোষণা করেছে। রাজধানীর ঢাকায় আজ বৃহস্পতিবার বিজয়ীদের পুরস্কার প্রধানের মাধ্যমে ক্যাম্পেইনটির সমাপনী অনুষ্ঠিত হয়।
ক্যাম্পেইন গ্রান্ড প্রাইক বিজয়ী জনাব,আব্দুল ওয়াদুদ পাচ্ছেন একজন সঙ্গীসহ সুইজারল্যান্ড জুরিখে পাঁচ দিন চার রাত ভ্রমণের সুযোগ। এই ভ্রমনের সকল ব্যায় বহন করবে মাস্টারকার্ড। ক্রেডিট, ডেবিট এবং প্রিপেইড কার্ডের মাধ্যমে কেনাকাটা এবং ডিজিটাল ক্রয় বিক্রয়কে উৎসাহিত করতে পবিত্র রমযান মাসে ক্যাম্পেইন শুরু হয়। এছাড়াও অন্যান্য বিজয়ীরা পেয়েছেন ৫০ টিরও বেশি আকর্ষণীয় পুরস্কার যার মধ্যে রয়েছে বিশ্বের বিভিন্ন রোমাঞ্চকর স্থানে ভ্রমণের প্যাকেজ, হাত ঘড়ি ডিনার কুপন এবং ভাউচার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মেজবাউল হক, জেনারেল ম্যানেজার, পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্ট, বাংলাদেশ ব্যাংক। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মাস্টারকার্ডের পার্টনার ব্যাংক, অভিনেত্রী জয়া আহসান
ও আর্থিক প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকতারা।
মোহাম্মদ রেজাউল হক তার বক্তব্যে বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ তৈরির লক্ষ্যে সরকার বাংলাদেশের প্রতিটি সেক্টরে ডিজিটালাইজেশন আনতে প্রতিশ্রুতিবদ্ধ। সরকারের গৃহীত প্রতিটি উদ্যোগ এবং প্রচেষ্টার মূলে এটিই মূল চালিকা শক্তি হিসাবে কাজ করে।
অনুষ্ঠানে বাংলাদেশ মাস্টারকার্ড এর কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল বলেন, ‘মাস্টারকার্ড তার কার্ডধারীদের জন্য পবিত্র রমযান মাস ও ঈদের মতো বিশেষ উৎসবগুলোতে তার কার্ড হোল্ডারদের জন্য কেনাকাটায় কিছু অনন্য সুযোগ সৃষ্টি করতে সর্বদা কাজ করে যাচ্ছে। ডিজিটাল লেনদেনের মাধ্যমে নগদহীন মূল্য আদান প্রদানের ব্যাবস্থাকে সম্প্রসার করাই ‘দ্য সুইস ডিলাইট’ ক্যাম্পেইনের মূল লক্ষ্য ছিল।’
এই ক্যাম্পেইনের সাথে পার্টনার ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান হিসেবে সংযুক্ত ছিল, এবি ব্যাংক, আল-আরাফা ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ব্যাংক এশিয়া, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, ঢাকা ব্যাংক লিমিটেড, ডাচ বাংলা ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ন্যাশনাল ব্যাংক প্রাইম ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, পূবালী ব্যাংক, দি সিটি ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, সাউথইস্ট ব্যাংক স্টান্ডার্ড চাটার্ড ব্যাংক ও লংকাবাংলা ফাইনান্স।
উল্লেখ্য, গত ১মে থেকে ১৫জুন ২০১৯ পর্যন্ত এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। ক্যাম্পেইনটি চলাকালীন সময় সকল মাস্টারকার্ড ব্যাবহারকারীরা তাদের মাস্টারকার্ড ব্র্যান্ডেড ক্রেডিট, ডেবিট, বা প্রিপেইড কার্ড ব্যাবহার করে ১হাজার টাকা বা তার বেশি মূল্যের প্রতিটি স্থানীয় এবং বিদেশী ইন-স্টোর বা অনলাইন লেনদেনের জন্য দুই পয়েন্ট করে অর্জন করেন। সর্বোচ্চ পয়েন্ট সংগ্রহকারী কার্ডধারীকে মাস্টার কার্ডের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়।
বার্তা বাজার/এসআর