বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে জেলা সিভিল সাজন অফিস ফেনীর উদ্যোগে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবারের মাতৃদুগ্ধ সপ্তাহের প্রতিপাদ্য বিষয় ছিল ” শিশুকে মাতৃদুগ্ধ পান করাতে মাতা-পিতাকে উৎসাহিত করুন”।
বৃহস্পতিবার (০১ আগস্ট) সকালে ফেনী সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গন থেকে শুরু হয়ে র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূণরায় যাত্রাস্থলে শেষ হয়। এরপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ নিয়াতুজজামানের সভাপতিত্বে ও স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোঃ সাইফুদ্দিন মাহামুদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সুজন চৌধুরী। এতে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আমিনুল ইসলাম, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এসএস আর মাসুদ রানা, জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল কর্মকর্তা ডাঃ মোঃ রুবাইয়াত বিন করিম ।

এ সময় বক্তব্য রাখেন করেন জেলা স্বাস্থ্য তত্বাবধায়ক দিদারুল আলম ভুইয়া, ফেনী জেলা বেসরকারী ক্লিনিক ও ডায়াগনষ্টিক ওনার্স এসোসিয়েশনের সভাপতি মোঃ হারুন উর রশিদ, সেভ দ্যা চিলড্রেন এর ফেনী জেলা প্রতিনিধি ডাঃ উৎপল কুমার বড়ুয়া, ইউনিসেফ ফেনী জেলার প্রতিনিধি শাহ আলম, বাংলাদেশ ব্রেষ্ট ফিডিং ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি কামরুল হাসান, চ্যানেল ২৪ এর জেলা প্রতিনিধি দিলদার হোসেন স্বপনসহ অন্যান্য ব্যাক্তিবর্গ, সাংবাদিক, স্বেচ্ছাসেবী সংগঠন সহায় এর প্রতিনিধি সহ বিভিন্ন ব্যাক্তিবর্গ।
এ সময় স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, অন্যান্য বিভাগের কর্মকর্তাবৃন্দ ও প্রতিনিধিবৃন্দ, ছাত্র-ছাত্রীবৃন্দ এবং বিভিন্ন শ্রেণীপেশার ব্যাক্তিবর্গ ও মা, বাবা উপস্থিত ছিলেন। বক্তাগন তাদের বক্তব্যে সপ্তাহটির গুরুত্ব এবং মাতৃদুগ্ধ এর গুরুত্ব এবং এ বিষয়ে আমাদের করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন এবং সপ্তাহটির সাফল্য কামনা করেন।
বার্তা বাজার/এসআর