৮ আগস্ট দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

যুক্তরাজ্য সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৮ আগস্ট দেশে ফিরছেন। কূটনৈতিক সূত্র এ তথ্য জানিয়েছে। গত ১৯ জুলাই সরকারি সফরে লন্ডন যান প্রধানমন্ত্রী।

গত ২০ জুলাই প্রধানমন্ত্রী প্রথমবারের মতো লন্ডনে আয়োজিত বাংলাদেশি রাষ্ট্রদূতদের সম্মেলনে যোগ দেন। সম্মেলনে ইউরোপের বিভিন্ন দেশে নিযুক্ত ১৫ জন রাষ্ট্রদূত, হাইকমিশনার এবং স্থায়ী প্রতিনিধি অংশগ্রহণ করেন।

এছাড়া বাংলাদেশি চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী লন্ডনে চোখের চিকিৎসাও নিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বার্তা বাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর