লক্ষ্মীপুরে গুনিজনদের সাথে নিউ ভিশন মডেলের মতবিনিময়

লক্ষ্মীপুর সদর উপজেলার জকসিন বাজারে স্থানীয় গুনিজনদের সাথে নিউ ভিশন মডেল স্কুলের দায়িত্বরত ব্যক্তিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বিকেলে প্রতিষ্ঠানটির উদ্যোগে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন লাহারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন মশু।

প্রতিষ্ঠানটির সভাপতি মিজানুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন, লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদরাসার চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাওলানা জসিম উদ্দিন। প্রতিষ্ঠানটির সাধারণ সম্পাদক আবু ছায়েদের পরিচালনায় স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় নিউ ভিশন মডেল স্কুলকে তরান্বিত করার লক্ষে এবং সুন্দর পরিবেশে পরিচালনা সহ সার্বিক বিষয়ে আলোকপাত করা হয়। এছাড়া স্থানীয় শিক্ষাবিদ ও গন্যমান্যদের পরামর্শ নিয়ে আগামীর পথচলা আরো গতিশীল করতে সকলের সহযোগিতা চেয়েছেন সভাপতি।

বার্তা বাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর