কক্সবাজারের পেকুয়ায় বিরল রোগে আক্রান্ত মোঃ মাহামুদুল করিমকে (১৯) আর্থিক সহায়তা দেয়া হয়েছে। বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুরে ইউপি কার্যালয়ে মগনামা ইউপি চেয়ারম্যান শরাফত উল্লাহ ওয়াসিম অসুস্থ মাহমুদুল করিমকে ১০হাজার টাকা সহায়তা প্রদান করেন।
আর্থিক সহায়তা পাওয়া মাহমুদুল করিম একই ইউনিয়নের লাল মিয়া পাড়া এলাকার মৃত বদি আলমের ছেলে। সে দীর্ঘদিন ধরে বিরল রোগে আক্রান্ত। এ রোগের চিকিৎসাও ব্যয়বহুল বলে জানিয়েছেন চিকিৎসক।
মগনামা ইউপি চেয়ারম্যান শরাফত উল্লাহ ওয়াসিম বলেন, মাহামুদুল করিম একজন এতিম এবং পেশায় দিনমজুর। সে অল্প বয়সে বাবাকে হারিয়ে পরিবারের হাল ধরেছিল। হঠাৎ করে তার মাঝে ডান পায়ের উপরের অংশে বিরল রোগ দেখা দেয়।
এই রোগের সময়মত সুচিকিৎসা না পেলে অকালে হয়তো মৃত্যুকুলে ঢলে পড়বে। এ রোগ থেকে সেরে উঠতে তাকে অপারেশন করার জন্য প্রায় দুই লক্ষ টাকার প্রয়োজন। এত টাকা জোগাড় করা তার পক্ষে সম্ভব নয়। সুতারাং দেশে বিদেশে অবস্থানরত সর্বস্তরের মানুষকে একটি অনুরোধ, এই ছেলেটিকে বাঁচার জন্য আর্থিক ভাবে সহোযোগিতা করুন।
বার্তা বাজার/কেএ