স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে ফরিদপুরের আলফাডাঙ্গায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১আগস্ট) বেলা ১১টার আলফাডাঙ্গা সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ সভার আয়োজন করে উপজেলা আওয়ামীলীগ। সভায় সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের কার্যকরী সদস্য এম.এম জালালউদ্দীন আহমেদ এর সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও সদর ইউনিয়নের চেয়ারম্যান এ.কে.এম আহাদুল হাসান (আহাদ) এর পরিচালনায় বক্তব্য দেন বক্তারা।
এসময় সভায় বক্তৃতা প্রদান করেন- সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক খাঁন বেলায়েত হোসেন,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবু হোসেন তালুকদার,শেখ আকরামুজ্জামান (কুয়েতী আকরাম) ও আশরাফ উদ্দীন তাঁরা,উপজেলা কৃষকলীগের ভারপ্রাপ্ত সভাপতি মখলেছুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খাঁন সাইফুল ইসলাম, বানা ইউনিয়ন চেয়ারম্যান হাদী হুমায়ুন কবীর বাবু,উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক আবুল কাশেম মন্ডল, উপ প্রচার সম্পাদক হিটান্ত কুমার ঘোষ ও উপজেলা ছাত্রলীগ নেতা নওফেল আহমেদ প্রমুখ। সভা সঞ্চালনা করেন- টগরবন্ধ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলমগির হোসেন।
সভায় বক্তারা জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেন।
বার্তা বাজার/কেএ