জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বৃক্ষরোপন ও পরিস্কার-পরিচ্ছন্নতা কর্মসূচিতে বিশিষ্ট লেখক ও বুদ্ধিজীবী সৈয়দ আবুল মকসুদ নিজ উদ্যেগে দেশের মানুষ ও পরিবেশ রক্ষার্থে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান জানান।
বৃহস্পতিবার (১আগস্ট) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের পরিবেশ ক্লাব ও গ্রীন ভয়েজের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদে বৃক্ষরোপন ও পরিস্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচির প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক ও বুদ্ধিজীবী সৈয়দ আবুল মকসুদ। এ কর্মসূচির অংশ হিসেবে বিজ্ঞান অনুষদের বিভিন্ন জায়গায় বৃক্ষরোপন করা হয়। প্রধান অতিথির নেতৃত্বে ডেঙ্গু প্রতিরোধ মূলক গণসচেতনতার লক্ষে শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথি সৈয়দ আবুল মকসুদ বলেন,বর্তমানে দেশে ডেঙ্গু মহামারী আকার ধারণ করেছে। আমরা মানুষকে সচেতনতার মাধ্যমে দেশে ডেঙ্গুর প্রকোপ কমাতে পারবো।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড.মল্লিক আকরাম। এসময় উপস্থিত ছিলেন অধ্যাপক ড.মনিরুজ্জামান,সহকারী অধ্যাপক ও পরিবেশ ক্লাবের আহ্বায়ক আশ্রাফ উদ্দিন,গ্রীন ভয়েজের প্রধান সমন্বয়ক আলমগীর কবীর,বিশ্ববিদ্যালয় গ্রীন ভয়েজ শাখার আহ্বায়ক গোলাম মূর্তোজা সহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
বার্তা বাজার/কেএ