এডিশ মশাকে জাতীয় দুর্যোগ হিসেবে গণ্য করে প্রতিরোধের আহ্বান: জবি উপাচার্য

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) সমাজকর্ম বিভাগের উদ্যোগে ডেঙ্গুবিষয়ক সচেতনতা র‌্যালির আয়োজন করা হয়। এসময় জবি উপাচার্য এডিশ মশাকে জাতীয় দুর্যোগ হিসেবে গণ্য করে এর প্রতিরোধের আহ্বান জানান।

বৃহস্পতিবার (১ আগস্ট) বেলা ১১টায় র‌্যালির উদ্ধোধন করেন উপাচার্য অধ্যাপক ড.মীজানুর রহমান। এসময় উপস্থিত ছিলেন সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড.মো: আনোয়ার হোসেন সহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের সমাজকর্ম বিভাগের সামনে থেকে শুরু হয়ে শহীদ মিনার,বিজ্ঞান অনুষদ দিয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে সমাজকর্ম বিভাগের সামনে এসে শেষ হয়।

র‌্যালি শেষে সমাজকর্ম বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা ডেঙ্গু প্রতিরোধের করণীয় সম্পর্কে লিফলেট বিতরণ ও ক্যাম্পাস পরিস্কার করেন। উপাচার্য অধ্যাপক ড.মীজানুর রহমান বার্তা বাজারকে বলেন,একে অপরকে দোষারোপ না করে এডিশ মশা প্রতিরোধে সবাইকে একযোগে কাজ করতে হবে। বাসা-বাড়িতে ফুলের টপ থেকে শুরু করে সবজায়গা পরিস্কার রাখার কথা বলেন।

বার্তা বাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর