কুষ্টিয়ায় বিশ্ব স্কার্ফ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা

যথাযথ মর্যাদায় সারাদেশের ন্যায় কুষ্টিয়ার কুমারখালী উপজেলা স্কাউটসের আয়োজনে বিশ্ব স্কার্ফ দিবস উদযাপন হয়েছে । বৃহস্পতিবার সকালে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্কাউটদের এক বর্ণাঢ্য র‍্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা হল রুমে এসে শেষ হয়।

কুমারখালী উপজেলা নির্বাহি অফিসার রাজিবুল ইসলাম খানের নেতৃত্বে উক্ত র‍্যালি উত্তর আলোচনা সভায় স্কাউটদের বিভিন্ন দায়িত্ব কর্তব্য ও তাদের কল্যাণ জনগণের কাছে পৌঁছে দিতে সকল কে ঔক্যবদ্ধ হওয়ার পরামর্শ প্রদান করা হয়।

বিভিন্ন প্রথম শিক্ষা প্রতিষ্ঠান প্রধান শিক্ষক শিক্ষার্থী ও রোভার স্কাউট গুলি আলোচনা সভায় অংশগ্রহণ করে।

বার্তা বাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর