সিরাজদিখান স্বেচ্ছাসেবক লীগের বঙ্গবন্ধুর মাজার জিয়ারত

টুংগিপাড়ায় জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত এ এবং পুস্পস্তবক অর্পণ করেন মুন্সীগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ নেতাকর্মীসহ সিরাজদিখান উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের নেতা কর্মীরা। গতকাল বৃহস্পতিবার দুপুরে সমাধি বেদীতে পুষ্পস্তবক অপর্ণ, ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক তাজুল ইসলাম পিন্টু ও তার সহধর্মীনি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাড. তাহমিনা আক্তার তুহিন, সাংবাদিক মোঃ মোস্তফা, ইছাপুরা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক মোঃ আমির হোসেন ঢালীসহ মুন্সীগঞ্জ জেলা ও সিরাজদিখান উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের প্রায় এক শতাধীক নেতাকর্মী।

বার্তা বাজার/এসআর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর