নীলফামারীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ শুরু

‘শিশুকে মাতৃদুগ্ধ পান করাতে মাতা-পিতাকে উৎসাহিত করুন’ শ্লোগানে বিভিন্ন কর্মসুচির মাধ্যমে নীলফামারীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ শুরু হয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে সপ্তাহ ব্যাপী এ কর্মসুচি পালন করা হচ্ছে।

কর্মসুচির অংশ হিসেবে বৃহস্পতিবার (১ আগষ্ট) সকালে নীলফামারী সিভিল সার্জন কার্যালয় চত্তর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।

সিভিল সার্জন রনজিৎ কুমার বর্মনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা প্রশাসক মো.হাফিজুর রহমান চৌধুরী।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শিশু রোগ বিশেষজ্ঞ চিকিৎসক এনামুল হক, দীলিপ কুমার রায়, জেলা স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল কাদের প্রমুখ।
আয়োজকরা জানায়, সপ্তাহব্যপী কর্মসুচিতে হাসপাতালে মা ও শিশুদের জন্য বিশেষ সেবার ব্যবস্থা রাখা হয়েছে। নবজাতকদের পরিচর্যার বিষয়ে পরামর্শ প্রদানসহ জনসচেতনতা বাড়াতে বিভিন্ন কর্মসুচি পালন করা হবে।

বার্তা বাজার/এসআর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর