মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলা বায়রা ইউনিয়নের বায়রা বাজারে সরকারি জায়গায় অবৈধভাবে দখল করে গড়ে উঠা ০৮টি দোকান উচ্ছেদ করা হয়েছে ।
বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জ জেলা প্রশাসক জনাব এস এম ফেরদৌস মহোদয়ের নির্দেশে বায়রা বাজারে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন জেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ বিল্লাল হোসেন।
এসময় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ হামিদুর রহমান, বায়রা ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা ও আইনশৃংখলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
উচ্ছেদ অভিযান পরিচালক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ বিল্লাল হোসেন বলেন, এমন অনেক জায়গাই আছে প্রভাবশালীরা দখল করে আছে। তাই সরকারি জায়গা উদ্ধারে জেলা প্রশাসনের এমন উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান ।
বার্তা বাজার/এসআর