কলাপাড়ায় ইয়াবার গুড়াসহ গ্রেফতার – ১

পটুয়াখালীর কলাপাড়ার পৌরসভার ৭নং ওয়ার্ড ইসলামপুর এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বৃহস্পতিবার সকালে এক জনকে গ্রেফতার করেন।

আরাফউজ্জামান মুন (২৪) এর বাসায় অভিযান চালিয়ে দেহ তল্লাশি করে প্যান্টের পকেট থেকে একটি খালি ম্যাচের বক্সের ভিতরে পলিথিনে রক্ষিত এ্যামফিটামিনযুক্ত একগ্রাম পরিমান ইয়াবার গুড়া পাউডার উদ্ধার করে। কলাপাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সেপেক্টর মো. শাহজালাল ভূঁয়া জানান, তার বিরুদ্ধে কলাপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।

বার্তা বাজার/এসআর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর