কলেজের পুকুর থেকে বৃদ্ধার লাশ উদ্ধার

কুষ্টিয়া সরকারি কলেজের পুকুর থেকে কাজের বুয়া এক বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল অনুমানিক সাড়ে ১১টার দিকে উদ্ধার করা হয়।

কলেজের কয়েকজন ছাত্র জানান, আজ সকাল আনুমানিক ৭টার সময় দুইজন বৃদ্ধা মহিলা পুকুরের পাশে ঘোরাঘুরি করতে দেখা যায়। পরে এক ছাত্র পুকুরের পাড়ে ওড়না ও স্যান্ডেল পরে থাকতে দেখে কিন্তু সেখানে কাউকে না দেখে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে কানাঘুষা শুরু হয়। এর একপর্যায়ে জানতে পারে যে একজন বৃদ্ধা পুকুরে পড়ে গেছে। পরে পাশের হোস্টেলের বাবুর্চি পানিতে নেমে বৃদ্ধার লাশ উদ্ধার করে।

বৃদ্ধা মহিলা ৩৬/১ ঈদগাহ পাড়া কুষ্টিয়া নিবাসী লিয়াকত আলীর বাসায় কাজ করতো বলে জানাগেছে । তার নাম আয়েশা বেগম (৭৬)। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বার্তা বাজার/এসআর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর