জামালপুরের সরিষাবাড়ীতে ধর্ষণের চেষ্টা মামলার পলাতক আসামী মামুনুর রশিদকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে নিজ বাড়ী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে উপজেলার ভাটারা ইউনিয়নের ভাটারা গ্রামের রফিকুল ইসলামে ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, লালমনির হাটে চাকুরী করার সুবাদে বসবাস করত মামুনুর রশিদ। সে ২০১১ সালে লালমনিরহাট এলাকার এক নারীকে ধর্ষণের চেষ্টা করে। এ ঘটনায় ওই নারী আদালতে মামলা দায়ের করেন। পরে ২০১৬ সালে বিজ্ঞ আদালত তাকে নয় মাসের সশ্রম কারাদন্ড দেন। এর পর থেকে আসামী মামুনুর রশিদ পলাতক ছিল। পরে সরিষাবাড়ী থানায় মামুনুর রশিদের বিরুদ্ধে গ্রেপ্তারী আদেশ হয়। ৩ বছর পর বুধবার রাতে এস আই মাসুদ রানা ও এস আই আনসার আলীর নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ী থেকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে।
এ ব্যাপরে সরিষাবাড়ী থানার অফিসার ইনর্চাজ মাজেদুর রহমান বলেন, লালমনির হাটে এক নারীকে ধর্ষণের চেষ্টা মামলার নয় মাসের সাজাপ্রাপ্ত আসামী মামুনুর রশিদকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে।
বার্তা বাজার/এসআর