সরিষাবাড়ীতে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

জামালপুরের সরিষাবাড়ীতে ইয়াবাসহ বিপ্লব হোসেন ও গাঁজাসহ রিপন মিয়া নামে দুই মাদক ব্যাসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে পৃথক অভিযান চালিয়ে উপজেলার করগ্রাম এলাকা থেকে ১শ পিচ ইয়াবাসহ বিপ্লব হোসেন ও ৫০ গ্রাম গাঁজাসহ রিপনকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার পোগলদিঘা ইউনিয়নের রুদ্রবয়ড়া গ্রামের মজিবর রহমানের ছেলে বিপ্লব হোসেন (৩০)। এ উপজেলার বিভিন্ন স্পটে র্দীঘ দিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এস আই রকিবুজ্জামানের নেতৃত্বে এসঅই সফিক, এস আই আরিফুল ও এ এসআই শাহাদাৎ অভিযান চালিয়ে উপজেলার মহাদান ইউনিয়নের করগ্রাম এলাকায় একশত পিচ ইয়াবাসহ হাতে নাতে গ্রেফতার করে।

এদিকে একই ইউনিয়নের বগারপাড় গ্রামের খোকা শেখের ছেলে রিপন মিয়াকে নিজ এলাকা থেকে গাঁজাসহ গ্রেপ্তার করে। বৃহস্পতিবার দুপুরে মাদক ব্যবসায়ী বিপ্লব হোসেন ও রিপন মিয়াকে আদলতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

বার্তা বাজার/এসআর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর