জামালপুরের সরিষাবাড়ীতে আরও দুইজন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে। বৃহস্পতিবার সকালে এ দুজনকে সরিষাবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। অক্রান্ত রোগীরা হল, আল-আমিন
হোসেন (৩০), ফজলুল হক (৫০)। এ দুজনই ঢাকা থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে বাড়িতে এসে সরিষাবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্র্তি হয়েছে।
এ নিয়ে গত পাঁচ দিনে সরিষাবাড়ী উপজেলায় ডেঙ্গু আক্রান্তের রোগীর সংখ্যা দাড়িয়েছে ৮জন । আট জনই ঢাকা থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে বাড়ি এসেছে। এদের মধ্যে ৬ জনকে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়েছে।
সরিষাবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মমতাজ উদ্দিন বলেন, গত পাচঁ দিনে ৮ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী ভর্তি হয়েছে। এদের বিভিন্ন পরীক্ষা নিরিক্ষা করা হয়। এতে তারা ডেঙ্গু জ্বরে আক্রান্ত বলে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন তাদের চিকিৎসা চলছে।
বার্তা বাজার/এসআর