জামালপুরের সরিষাবাড়ীতে ডুবার পানিতে ডুবে ইমন মিয়া নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে যানা যায়, পোঘলদিগা ইউনিয়নের তারাকান্দি পূর্বপাড়া গ্রামের রুবেল মিয়ার ছেলে ইমন মিয়া (৪)।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে শিশুটি বাড়ির আঙ্গীনায় থালায় ভাত নিয়ে খাচ্ছিলো। এ সময় শিশুটির বাবা রুবেল হোসেন ওই ডুবায় গরু দোয়াতে গেলে তার পিছু নেয় ইমন মিয়া। পরে বাবার অগোচরে ডুবার পানিতে পড়ে তলিয়ে যায়। পরে পরিবারে লোকজন খুঁজতে থাকে। পরে তাকে ডুবার পানিতে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে তার মৃত দেহ উদ্ধার করে স্থানীয়রা।
বার্তা বাজার/এসআর